শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে পৌর কাউন্সিলরের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন
এলাকাবাসী মানববন্ধন

মুন্সীগঞ্জে পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও তার সহযোগীদের আধিপত্য বিস্তার ও জোড়পূর্বক বাড়িঘর দখলের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

রবিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে হাটলক্ষীগঞ্জ এলাকাবাসীর আয়োজনে মুন্সীগঞ্জ শহরের প্রেসক্লাবের প্রধান ফটকের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, মুন্সীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মকবুল হোসেন ও তার ভাই মনির, আনোয়ার, দেলোয়ার ভয়ভীতি প্রদর্শন, অত্যাচার ও জোড়পূর্বক বাড়িঘর দোকান এবং জমি দখল করে আসছে। এলাকার নিরীহ মানুষ তাদের জিম্মি থেকে বাঁচতে এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধের দাবি জানান।

মানববন্ধন উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শফিউদ্দিন শেখ, মুন্সীগঞ্জ ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. সোহেল, মো. শাহ আলম, বাংলাদেশ নৌযান শ্রমীক ও কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ফারুক।

৩নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন জানান, এই অভিযোগ মিথ্যে এইরকম ঘটনার সাথে আমি জড়িত নই।

কায়সার / আল / দীপ্ত সংবাদ