শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে দুই শিশু ধর্ষণের ঘটনায় বৃদ্ধ সেকান্দার গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে দুই শিশু ধর্ষণের ঘটনায় বৃদ্ধ সেকান্দার গ্রেপ্তার

মুন্সীগঞ্জে দুই শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. সেকান্দার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ মার্চ) রাতে স্থানীয় লোকজন সেকান্দারকে আটক করে (৯৯৯) এ কল করে পুলিশের হাতে তুলে দেয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, ধর্ষণের ঘটনাটি ২ মার্চ বিকেল তিনটায় পশ্চিম মুক্তারপুরে আসামির ভাড়া বাড়িতে ঘটে। খাবার ও বেলুন কিনে দেয়ার লোভ দেখিয়ে নির্জনে দুই শিশুকে ধর্ষণ করেন সেকান্দার।

ওসি আরো জানান, সেকান্দার আলী চোকদারের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।

ইএ