শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুই জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুই জনের মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) দুপুর দুইটার দিকে উপজেলার কুসুমপুর এলাকার লেবুতলায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কনকশার গ্রামের শাহজাহানের ছেলে মোহাম্মদ কাউসার ও একই গ্রামের উপেন সর্দারের ছেলে জুম্মন সর্দার।

প্রত্যক্ষদর্শী জানায়, ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে ওই দুই ব্যক্তি কুসুমপুর লেবুতলা গ্রামের সড়কে এসে অটো থেকে নামেন। এ সময় একজন মহিলা যাত্রী আগে নেমে সামনের দিকে চলে যায়। আর বাকী দুইজন নেমে হাটতে শুরু করলে হঠাৎ বজ্রপাত হয়। এতে তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানায় অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক। তিনি জানান, আমরা খবর পেয়েছি বৃষ্টি চলাকালীন দুই পথচারী গ্রামের সড়কে হেটে যাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।

আল/দীপ্ত সংবাদ