শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
রাজধানী

মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় ‘রাজধানী পরিবহনের‘ একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত দশটা পাঁচ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

মিরপুর–১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য স্ট্যান্ডে থামে। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে।

তিনি বলেন, বাসে থাকা যাত্রী, চালক ও তার সহকারী সবাই নিরাপদে নেমে আসেন। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে আগুনে পুরো বাসটি পুড়ে গেছে।

মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে গ্রেপ্তার ২ জনের নাম জানা যায়নি।