শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

‘মা ইলিশ’ রক্ষায় অভিযান: ৪০০ কেজি ইলিশ ও ৩ ট্রলার জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘মা ইলিশ’ রক্ষায় অভিযান: ৪০০ কেজি ইলিশ ও ৩ ট্রলার জব্দ

প্রজনন মৌসুমে ‘মা ইলিশ‘ রক্ষার অংশ হিসেবে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ৪০০ কেজি ইলিশ মাছ ও ৩টি ট্রলার জব্দ করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোদালপুর ইউনিয়নের ঠান্ডার বাজার এলাকায় উপজেলা প্রশাসন, শরীয়তপুর আর্মি ক্যাম্প ও গোসাইরহাট থানা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রসাসক কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ, শরীয়তপুর আর্মি ক্যাম্প কমান্ডার মেজর সাজেদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. আবুল কাশেম।

পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে জব্দকৃত ৪০০ কেজি ইলিশ মাছ উপজেলার ২১ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

গোসাইরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.আবুল কাশেম বলেন, ‘মা ইলিশ‘ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্য আহরণে নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করা হবে।

 

এসএ