শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মাদারীপুরে কামাল মোল্লার মনোনয়ন স্থগিতে কর্মীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাদারীপুরে কামাল মোল্লার মনোনয়ন স্থগিতে কর্মীদের বিক্ষোভ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার এক দিনের মধ্যেই মাদারীপুর–১ আসনে কামাল জামান মোল্লার প্রার্থীতা স্থগিত করায় বিক্ষোভে কর্মসূচি করেছ তার কর্মী–সমর্থকেরা।

বুধবার (৫ নভেম্বর) সকালে শিবচর পৌর এলাকার ৭১ চত্বরে পুনরায় মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এসময় কর্মী–সমর্থকেরা নানা স্লোগান দেন এবং কেউ কেউ কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জানানো হয়, অনিবার্য কারণবশত মাদারীপুর–১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন আপাতত স্থগিত রাখা হয়েছে।

এর আগে সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন, যেখানে মাদারীপুর–১ আসনে কামাল জামান মোল্লার নাম ছিল।