শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

শরীয়তপুরের মাদকাসক্ত ছেলে ফারুক ছৈয়ালকে (২৮) মাদকসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন মা শাহনাজ বেগম (৪৭)। শনিবার (১৮ অক্টোবর) সকালে জেলার নড়িয়া পৌরসভায় এ ঘটনা ঘটে।

ফারুক ছৈয়াল নড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লোনসিং গ্রামের শওকত ছৈয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে প্রায়ই বাবা–মায়ের কাছে মাদক কেনার টাকা দাবি করত। টাকা না পেলে মা, বাবা ও বোনকে গালাগাল ও মারধর করত। শনিবার সকালে পরিবারের সদস্যরা মাদকের টাকা না দিলে তাদের ওপর চড়াও হয় ফারুক।

চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মাদকাসক্ত ফারুককে বাড়ির গাছের সঙ্গে বেঁধে রাখে এবং পুলিশকে খবর দেয়। পরে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাজাসহ ফারুককে আটক করে।

পরে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে মাদক সেবন ও মাদকসহ আটক হওয়ার অপরাধে ফারুক ছৈয়ালকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।