শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাঠ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাঠ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে অজ্ঞাত (৫৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার পুকুরিয়া–মোল্যাকুয়া সড়কের বড় খাল মাঠের মধ্যে রাস্তার উপর এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রায় ৫৫ বছর বয়সী ওই নারীর পরিচয় তাৎক্ষনিক ভাবে পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। লাশের শরীরে আঘাতোর কোন চিহ্ন নেই। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি এই নারী মানসিক প্রতিবন্ধি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।

শাহরিয়ার আলম