শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে হিটু শেখ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে হিটু শেখ আটক

মাগুরায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হিটু শেখ (৪৯) নামে রাজমিস্ত্রির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৬ মার্চ) শহরের নিজনান্দুয়ালীতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় হিটু শেখকে আটক করেছে পুলিশ। হিটু শেখ নিজনান্দুয়ালী মাঠপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত হাকিম শেখের ছেলে। হিটু পেশায় একজন রাজমিস্ত্রি।

মাগুরার নিজনান্দুয়ালী মাঠপাড়ায় ভগ্নিপতির বাড়িতে বেড়াতে এসে শিশুটি ধর্ষণের শিকার হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নেন। সেখানে মাগুরা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট গাইনি ওয়ার্ডের ডা. শিরিন সুলতানা বলেন, ‘শিশুটির অবস্থা ভালো নয়। তার গলাসহ শরীরের একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে। শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ‘

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, ‘মাগুরার পুলিশ সুপার ও সেনাবাহিনী ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছেন।’

তিনি বলেন, ‘অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। ইতোমধ্যে সেখানে খোজ নিয়ে জানতে পেরেছি শিশুটি আইসিইউতে ভর্তি রয়েছে।’

আল