শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় শহীদ মিনার ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় শহীদ মিনার ভাঙচুর
বাবুখালী আদর্শ কলেজে শহীদ মিনার ভাঙচুর।

মাগুরার মহম্মদপুর উপজেলায় কলেজের শহীদ মিনার ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে বাবুখালী ইউনিয়নের বাবুখালী আদর্শ কলেজে এ ঘটনা ঘটে।

কলেজের নৈশপ্রহরী আব্দুর রউফ বলেন, রাত ১টার দিকে শব্দ শুনতে পেয়ে বাহিরে এলে শহীদ মিনারের কাছে আবুল মৃধা ও মিজানুর মৃধাসহ সাত থেকে আটজনকে দেখতে পান। তারা তাকে সরে যাওয়ার হুমকি দিলে আব্দুর রউফ ভয় পেয়ে কলেজের ভিতরে চলে যায়। কিছু সময় পর এসে দেখে পুরাতন শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছে ও নতুন নির্মাণাধীন শহীদ মিনারের কিছু অংশ ভাঙচুর করা হয়েছে।

বাবুখালী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ সরকার বলেন, রাতে নৈশপ্রহরী আমাকে ফোন দিয়েছিল কিন্তু ফোন ধরতে পারিনি। সকালে কলেজে এসে দেখি শহীদ মিনার ভাঙ্গা অবস্থায় আছে। শহীদ মিনার ভাঙ্গা দেখে আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। এ বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

মহম্মদপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ইতিমধ্যে বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। কলেজের জায়গায় লিজ নিয়ে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে মিজানুর মৃধার ঝামেলা চলছে।

ওসি আরও বলেন, সম্প্রতি দ্রুত বিচার আইনে কলেজ কর্তৃপক্ষের নামে একটি মামলা করেছেন মিজানুর মৃধা। এই ঘটনার সঙ্গে মিজানুর মৃধাসহ অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

শ্রাবণ/এসএ/দীপ্ত নিউজ