শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় স্থানীয় নোমানী ময়দানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা–১ আসনের সংসদ সাকিব আল হাসান।

সাথে আরও ছিলেন মাগুরা–২ আসনের সংসদ সদস্য এডভোকেট বিরেন শিকদার, জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

আরও পড়ুন: ঐতিহাসিক ৭ মার্চ: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরে আছাদুজ্জামান মিলনায়তনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন– মাগুরা–১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা–২ আসনের সংসদ সদস্য এডভোকেট বিরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগের সাধারণ ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলার সিভিল সার্জন ডা মো. শামীম কবির, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন।

 

শ্রাবণ/ সুপ্তি/ দীপ্ত নিউজ