শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
অর্থনীতি

মাগুরায় বিনামূল্যে সার ও বীজ পেল আড়াই হাজার কৃষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় বিনামূল্যে সার ও বীজ পেল আড়াই হাজার কৃষক
বিনামূল্যে সার ও বীজ পেল আড়াই হাজার কৃষক

২০২৩–২৪ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশী আমন ধানের বীজ ও সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল। মাগুরার মহম্মদপুর উপজেলার আট ইউনিয়নের আড়াই হাজার কৃষকদের মধে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণ করা হয়।

সোমবার (১২ জুন) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলার আট ইউনিয়নের আড়াই হাজার কৃষকদের মধ্যে মাথাপিছু ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা আব্দুস সোবাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া প্রমুখ।

 

শ্রাবণ/এসএ/দীপ্ত নিউজ