শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় প্রেসার কুকার বিস্ফোরণে আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় প্রেসার কুকার বিস্ফোরণে আহত ৩
মাগুরায় প্রেসার কুকার বিস্ফোরণ

মাগুরার শ্রীপুরে ছোলা সেদ্ধ করতে গিয়ে প্রেসার কুকার বিস্ফোরণে স্বামী, স্ত্রী ও শিশু সন্তানসহ এক পরিবারের তিনজন আহত হয়েছে ।

মঙ্গলবার (২৬ শে ডিসেম্বর ) সকাল ৯ টায় জেলার শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে‌। আহত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিনজন হলেন,খামারপাড়া গ্রামের মো. রউফ ফকির এর ছেলে মো. নাজমুল ফকির (৩৮), তার স্ত্রী রাশিদা খাতুন (৩৫) ও ছেলে মো. রাফিন (৬)। নাজমুল ফকির এর অবস্থা কিছুটা গুরুতর।

হাসপাতালে ভর্তি নাজমুল ফকির বলেন, স্থানীয় খামারপাড়া বাজারে চায়ের দোকানের পাশাপাশি ভুনা ছোলা বিক্রি করেন তিনি। সকালে দোকানের জন্য প্রেসার কুকারে ছোলা সেদ্ধ করার সময় হঠাৎ তা বিস্ফোরিত হয়। এ সময় তারা তিনজন আহত হন।

প্রেসার কুকারটি আগে থেকেই ত্রুটিযুক্ত ছিল বলে তিনি জানান।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মো. মামুন–উর রশীদ বলেন, হাসপাতালে ভর্তি নাজমুল ফকিরের চোখের আঘাত কিছুটা গুরুতর ‌। তাকে চোখের ডাক্তার দেখানোর পরামর্শ দেয়া হয়েছে। তার স্ত্রী ও সন্তান ঝুঁকিমুক্ত। তাদের তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আরো পড়ুন: নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণের সময় হাতেনাতে আটক

 

কাশেমুর শ্রাবণ/লিয়ন/দীপ্ত নিউজ