দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু
কৃষি মেলার উদ্বোধন

কন্দাল জাতীয় ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মাগুরায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার (৮ মে) সকাল ১১ টায় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ–উল–হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রেজাউল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রানী দত্ত।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদরের বাস্তবায়নে এ মেলা চলবে ১০ মে পর্যন্ত। মেলায় দশটি স্টলে কন্দাল জাতীয় বিভিন্ন ফসলের প্রদর্শন করা হচ্ছে।

যূথী/দীপ্ত সংবাদ