শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মাওয়া এক্সপ্রেসওয়ে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিকসহ আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাওয়া এক্সপ্রেসওয়ে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিকসহ আহত ৮

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে দাঁড়িয়ে থাকা ব্যাটারিবোঝাই ট্রাকের পেছনে কলকাতাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন ভারতীয় নাগরিক রয়েছেন।

মঙ্গলবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের মাওয়াগামী লেনে একটি ট্রাকের চাকা নষ্ট হয়ে গেলে চালক ট্রাকটি রাস্তার ডান পাশে রেখে মেরামতের কাজ করছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসের সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে পড়ে এবং বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—বাসের সুপারভাইজার আরিফুল ইসলাম (৪২), ভারতের কলকাতার বাসিন্দা শেখ শাকিল (২৫) ও শেখ আজিজুর রহমান (৪০), যশোরের হাবিবুর জামান (২৫) এবং নোয়াখালীর আবদুল আল মামুন (৩৫)।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। ট্রাকে থাকা ব্যাটারিগুলো থেকে ধোঁয়া বের হচ্ছিল, সেটিও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।”

দুর্ঘটনার পর দোগাছি থেকে ছনবাড়ি পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে ছনবাড়ি ব্রিজের নিচ দিয়ে বিকল্প সার্ভিস রোড ব্যবহার করে যানবাহন চলাচল শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের যৌথ উদ্যোগে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।