শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মাইলস্টোনে ট্রাজেডি: শরীয়তপুরে দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাইলস্টোনে ট্রাজেডি: শরীয়তপুরে দুই শিক্ষার্থীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শরীয়তপুরের দুই শিক্ষার্থীর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বিমানবাহিনী।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিমান বাহিনীর প্রধানের পক্ষে বীর উত্তম একে খন্দকার ঘাঁটির উইং কমান্ডার আল আমিনের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে আবদুল্লাহ ছামীমের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও কবর জিয়ারত করা হয়৷ এসময় ছামীমের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

পরবর্তীতে তারা শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুরে নিহত আয়মানের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানান। এবং নিহতের কবর জিয়ারত করেন।

প্রতিনিধি দলের প্রধান উইং কমান্ডার আল আমিন বলেন, বিমান বাহিনী প্রধানের নির্দেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পুর্ণ সামরিক মর্যাদা প্রদান করা হয়েছে। একজন সামরিক বাহিনীর সদস্য মারা গেলে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় আমরা সেই সুযোগটা পাইনি। তাই আমরা পর্যায়ক্রমে বিমান দুর্ঘটনায় নিহত সকল শিক্ষার্থীদের কবরে সামরিক মর্যাদা প্রদান করছি।

তিনি আরও বলেন, একজন বিমান বাহিনীর সদস্য মারা গেলে তার পরিবার যে ধরনের সাহায্য, সহযোগিতা এবং সহমর্মিতা পায় এবং আমরা পাশে থাকি সেভাবেই আমরা প্রত্যেক নিহত শিক্ষার্থীর পরিবারের সাথে আছি।

সালাউদ্দিন রুপম/এজে/দীপ্ত সংবাদ