শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

মহাসড়কে পশুর হাট; ৪ জনকে ৭০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মহাসড়কে পশুর হাট; ৪ জনকে ৭০ হাজার টাকা জরিমানা
জরিমানা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মহাসড়ক পশুর হাট মুক্ত রাখা ও কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ আইন শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শুক্রবার (১৪ জুন) ফেনী সদর, দাগনভূঞা, ছাগলনাইয়া ও সোনাগাজীর বিভিন্ন পশুর হাটে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বালিগাঁও সুন্দরপুর অস্থায়ী পশুর হাটে অভিযান পরিচালনা করেন অভিযান পরিচালনা করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পূদম পুষ্প চাকমা। অভিযানে এক ব্যক্তিকে আইন ভঙ্গ করায় ১৫ হাজার টাকা জরিমানা করেন। কালীদহের হাজীর বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ছাগলনাইয়া উপজেলায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ। অভিযানে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সোনাগাজী উপজেলায় অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা এক ব্যাক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে জেলা জুড়ে অভিযান পরিচালনা করে মোট ৪ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, মহাসড়কে পশুর হাট মুক্ত রাখা ও কোরবানির পশুর হাটের সুষ্ঠু ব্যবস্থাপনা লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

মামুন/ আল / দীপ্ত সংবাদ