শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

মশাল আর শ্লোগানে উত্তাল ফেনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মশাল আর শ্লোগানে উত্তাল ফেনী

 

মশাল আর শ্লোগানে কিছু সময়ের জন্য উত্তাল হয়ে উঠেছিলো ফেনী শহরের প্রধান সড়ক। ৫ম দফার অবরোধের সমর্থনে ফেনীতে মশাল মিছিল করেছে ফেনী জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের মহিপাল অংশে মিছিলটি করে তারা। এসময় শহরে আতঙ্ক তৈরী হয়। অবরোধের সমর্থনে সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলনের নেতৃত্বে মশাল মিছিলে বিভিন্ন অঙ্গ সংগঠনের ২৫/৩০ জন নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

নেতা–কর্মীদের সরকার বিরোধী বিভিন্ন স্লোগান ও হঠাৎ মশাল মিছিলে শহরের ওই অংশে কিছুটা আতঙ্ক তৈরি হয়।

 

আল/দীপ্ত সংবাদ