দীপ্ত নিউজ
ধর্ম

মবোক্রেসি দেশকে অস্থিতিশীল করবে: ড. আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মবোক্রেসি দেশকে অস্থিতিশীল করবে: ড. আজহারী

‘মবোক্রেসি’ দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে পোস্টে তিনি এ কথা লেখেন।

ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত। Let’s rebuild our nation.

মন্তব্যের ঘরে তিনি লেখেন, এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে- প্লিজ, এবার শান্ত হোন!