শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ভোলা–বরিশাল সেতুর দাবিতে লংমার্চ, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভোলা–বরিশাল সেতুর দাবিতে লংমার্চ, আহত ২

ভোলা–বরিশাল নৌরুটে সেতু নির্মাণের দাবিতে ঢাকামুখী লংমার্চে অংশ নেওয়া একদল তরুণ পদ্মা সেতু দিয়ে হাঁটা অবস্থায় পার হওয়ার অনুমতি না পেয়ে নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেছেন।

বুধবার( ১৯ নভেম্বর) বিকালে এ ঘটনার সময় দুই লংমার্চকারী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

লংমার্চকারীরা জানান, দীর্ঘদিন ধরে সেতুর অভাবে ভোলার মানুষ নৌরুটের ভোগান্তি সহ্য করে আসছেন। বিশেষ করে জরুরি রোগী বরিশালে নিতে না পারার মতো সংকট তাদের গভীর সমস্যায় ফেলেছে। সংশ্লিষ্ট দপ্তরে বহুবার আবেদন জানানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

গত ১১ নভেম্বর ভোলার চরফ্যাশন টাওয়ার থেকে ২০ জন তরুণ ঢাকার সেতুভবন অভিমুখে লংমার্চ শুরু করেন। অষ্টম দিনে তারা শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান। কিন্তু পদ্মা সেতুতে হাঁটার অনুমতি না মেলায় তারা নদী সাঁতরে পার হওয়ার সিদ্ধান্ত নেন। ১০ জন সাঁতরে নামার পর কিছু দূর গিয়ে নোমান হাওলাদার ও তানজিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে শিবচরের পাচ্চর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

লংমার্চকারী নোমান হাওলাদার বলেন, “তিন মাস আগে মন্ত্রণালয়ে আলোচনায় আমাদের পাঁচ দফা দাবি গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এতদিনেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সামনে নির্বাচন, তাই সময় থাকা অবস্থায় কাজ শুরু করার দাবি জানাতেই আমরা রাস্তায় নেমেছি।”

তিনি আরও বলেন, “প্রতিবাদে আমরা ইতোমধ্যে তিনটি নদী পেরিয়েছি। পদ্মা পার হওয়ার চ্যালেঞ্জ নিতে গিয়ে সহযোদ্ধাদের জীবন ঝুঁকিতে পড়লে তার দায় সরকারেরই।”

গোসাইরহাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন বলেন, “পদ্মা সেতু দিয়ে হেঁটে পার হওয়ার অনুমতি না পেয়ে দলের কয়েকজন সাঁতরে নেমেছেন। তারা এখনো নদী পাড় হয়ে মুন্সিগঞ্জে পৌঁছাতে পারেননি। পরবর্তী সিদ্ধান্ত তারা নিজেরাই নেবেন।

রুপম