শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

ভোট বর্জনের আহবানে ফেনীতে বিএনপির লিফলেট বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভোট বর্জনের আহবানে ফেনীতে বিএনপির লিফলেট বিতরণ
ফেনীতে লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা

 

চলমান তফসিলে জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে ফেনীতে লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা।

শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১ টার দিকে দলীয় নেতাকর্মীরা ফেনী শহরের ইসলামপুর রোড়স্থ কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু করে ফেনীর বড় বাজার হয়ে তাকিয়া রোডে গিয়ে শেষ হয়।

এসময় সাধারণ মানুষের প্রতি কর, খাজনা ও বিদ্যুৎ–গ্যাস–পানির বিল পরিশোধ বন্ধ রাখতে আহ্বান জানান বিএনপি‘র নেতাকর্মী৷

কর্মসূচিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন ভিপি বেলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক আল ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরর্শেদ আলম মিলন প্রমুখ।

এছাড়াও কর্মসূচিতে দলীয় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

 

আরও পড়ুন: টাঙ্গাইলে অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি’র লিফলেট বিতরণ

 

আবদুল্লাহ মামুন/ আল/ দীপ্ত সংবাদ