দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভাষা শহীদদের প্রতি ডিক্যাবের শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভাষা শহীদদের প্রতি ডিক্যাবের শ্রদ্ধা
ভাষা শহীদদের প্রতি ডিক্যাবের শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতৃত্ববৃন্দ।

কেন্দ্রীয় শহীদ মিনারে ডিক্যাব সভাপতি নূরুল ইসলাম হাসিব, সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মিশুসহ অন্য সদস্যরা সংগঠনের পক্ষে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের প্রতি।

 

আল / দীপ্ত সংবাদ