শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রংপুর বিভাগ

ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় যুবক আটক
বালিয়াডাঙ্গী সীমান্ত

ভারত থেকে বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশের সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তের রত্নাই বিওপির সীমানায় নীতিশ পাল (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রত্নাই বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম। আটক ওই যুবক বালিয়াডাঙ্গী উপজেলার বেলতলা গ্রামের ধীরেন পালের ছেলে।

রত্নাই বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মো. নুরুল ইসলাম জানান, ২২ মে বুধবার রাতে আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপির ঠকবস্তি বটতলা সিমানায় ডিউটি করার সময় রাত ৮ টায় সিমানা পিলার ৩৮২–এস এর ২০০ গজ ভিতরে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করার সময় নীতিশ পালকে আটক করা হয়। তিনি দীর্ঘ আট বছর ধরে দিল্লিতে রাস্তার কাজ করতেন।

পরে তাকে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হিমেল/ আল/ দীপ্ত সংবাদ