শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ভারতে পাচারকালে আরও ৪৪০ কেজি ইলিশ জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে পাচারকালে আরও ৪৪০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে এবার ৪৪০ কেজি ইলিশ জব্দ করা করা হয়েছে। অবৈধভাবে ইলিশগুলো ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ–বিজিবি।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শশীদল এলাকার মনোরা থেকে ইলিশগুলো জব্দ করা হয়।
শুক্রবার সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধীনে থাকা শশীদল বিওপির একটি টহল দল।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে শশীদল এলাকার সীমান্ত পিলার ২০৫৭/২–এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ ফেলে চলে যায়। মাছগুলির আনুমানিক মূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা।

সেগুলো আটকের পর নিয়মানুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

তবে নিলামে কত টাকায় মাছগুলো বিক্রি করা হয়েছে সেই তথ্য উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে বুড়িচং উপজেলার উত্তর আনন্দপুরের ভারতীয় সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬২০ কেজি ইলিশ আটক করে বিজিবির একটি দল।