শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতে নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, পর্যটকসহ নিহত ২৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, পর্যটকসহ নিহত ২৩

ভারতের পর্যটন রাজ্য গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুনে পর্যটকসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উত্তর গোয়ার আরপোরা শহরের ‘ব্রিচ বাই রোমিও লেন’ এ এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ‘বার্চ বাই রোমিও লেন’ নামের সেই নাইটক্লাবটি অবস্থান গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোরা’র বাগা বিচে অবস্থিত। বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে অন্যতম।

ক্লাবটির রান্নাঘর থেকে সূত্রপাত হয় আগুনের। রান্নাঘরের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন।

রাজ্য পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়েছে রান্নাঘর এবং তার আশপাশ থেকে এবং ধারণা করা হচ্ছে যে তারা সবাই সেই ক্লাবের কর্মচারী ছিলেন। এর বাইরে কয়েক জন পর্যটকের দেহও উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আসার পর রাজ্য পুলিশের মহাপরিচালক আলোক কুমার দিকে সাংবাদিকদের বলেছেন, “আগুন মূলত ক্লাবের রান্নাঘর এবং প্রথম তলার মধ্যেই সীমাবদ্ধ ছিল। উদ্ধার মরদেহগুলোর অধিকাংশই মিলেছে রান্নাাঘর এবং আশপাশের এলাকা থেকে। এ থেকে বোঝা যাচ্ছে যে নিহতদের অধিকাংশই ক্লাবের কর্মচারী ছিলেন। কয়েক জন পর্যটকের লাশও উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা ৩ থেকে ৪ জন হবে। তাদের নাম–পরিচয় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।”