শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ১৯ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতে অনুপ্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ১৯ বাংলাদেশি

ভারতে অনুপ্রবেশকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫টায় বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বেলা ৪টা পর্যন্ত মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেনীপুর বিওপি সদস্যরা অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করে। পৃথক অভিযানে বাঘাডাংগা বিওপির সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে ৪ নারী ও ২ শিশুসহ ৮ বাংলাদেশিকে আটক করে। এছাড়া মেদিনীপুর, বাঘাডাঙ্গা ও কুসুমপুর বিওপির থেকে ২ নারী ও ২ শিশুসহ ৭ জনকে আটক করে বিজিবি।

আটকরা হলেন– মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের কাওসার আলীর ছেলে মিরাজ (২৮), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাবি বিশ্বাসের ছেলে সোহাগ বিশ্বাস (৩০), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পরেশ চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্র দাস (৩৫), বাগেরহাটের চিতলমারী উপজেলার মনিশংকর মজুমদার (৩৩) ও তার ভাই রুবেল চন্দ্র মজুমদার (৩৭), খুলনার দিঘলিয়া উপজেলার মোল্লাহাট গ্রামের দাউদ ফকিরের ছেলে কলনগির ফকির (৪৫), গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া গ্রামের সুবোধ বিশ্বাসের ছেলে শিবাজী বিশ্বাস (১৯)।

তবে আইনগত কারণে ৭ নারী ও ৪ শিশুর নাম প্রকাশ করেনি বিজিবি।

আটক পুরুষদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

এছাড়া সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদক বিজিবির স্টোরে জমা করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক পুরুষদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে।

সোহাগ/ইএ/দীপ্ত সংবাদ