শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ভারতীয় ১৯৯ বস্তা চিনি আটক, ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতীয় ১৯৯ বস্তা চিনি আটক, ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজার থেকে অবৈধ ভারতীয় ১৯৯ বস্তা চিনি আটক করেছে ভ্রাম্যমান আদালতে। একই সাথে ব্যবসায়ী হাজরা সাধুকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে সুলতানপুর বড় বাজারের ব্যবসায়ী হাজরা সাধুকে ভ্রাম্যমান আদালতে এ সাজা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা সূত্রে জানা গেছে, ভারত থেকে অবৈধ ভাবে চিনি নিয়ে এসে দেশীয় কোম্পানির (সুবাহ চিনি) নামে মোড়কজাত করে বিক্রয় করছিল হাজরা সাধু। এনএসআইয়ের এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম ভুঁইয়ার নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারি পরিচালক নাজমুল ইসলাম ও জেলা সহকারি রাজস্ব কর্মকর্তার সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১৯৯ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করা হয়। যার ওজন নয় হাজার ৯৫০ কেজি, আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৩৩ হাজার ৩শ টাকা। এছাড়া ভ্রাম্যমান আদালত অভিযুক্ত ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে।

রঘুনাথ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ