শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

ভারতীয় নাগরিক সন্দেহে বরিশালে নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতীয় নাগরিক সন্দেহে বরিশালে নারী আটক

বরিশাল নগরীর পুল মানু মিয়ার লেন এলাকায় ভারতীয় নাগরিক সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আটক করা হয় তাকে।

আটক নারী নিজেকে মাদারীপুর জেলার বাসিন্দা রীতা বালা বলে পরিচয় দেন এবং একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখান। তবে মাদারীপুর নির্বাচন অফিসে যোগাযোগ করে জানা যায় কার্ডের সকল তথ্য সঠিক হলেও ছবির ভিন্নতা রয়েছে। এসময় থাকা ওই নারীসহ তাকে আশ্রয় দেয়া আরো তিনজনকে হেফাজতে নেয় পুলিশ।

কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই মিরাজুর ইসলাম জানায়, এনএসআই এর তথ্যের ভিত্তিতে তারা ওই এলাকায় অভিযান চালায়। এতে ভারতীয় নাগরিক সন্দেহে এক নারীকে আটক করে তারা।

পুলিশ জানায়, আটক হওয়া নারীর ভোটার আইডি কার্ডে তথ্য সঠিক থাকলেও ছবিটি নিয়ে ধোয়াশা রয়েছে। তার কথাবর্তায়ও অসংগতি রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চরজনকে থানা হেফাজতে নেয়া হয়েছে৷

আটক হওয়া নারী জানায়, তিনি মাদারিপুরের রাজৈর এলাকার বাসিন্দা। ডাক্তার দেখাতে বরিশালে এসেছেন। তার এক ভাই তাকে মকবুলের মেয়ের বাসায় রেখে গেছে। তিনি নিজেকে বাংলাদেশী নাগরিক বলে দাবি করেন।

আশ্রয় দেয়া মকবুল জানান, তার নিজের একটি খাবার হোটেলে এক ব্যাক্তি রিতাকে নিয়ে আসতো। থাকায় জায়গা না থাকায় তিনি তার মেয়ের বাসায় আশ্রয় দেন। তবে তার পরিচয় তিনি জানেননা।