শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বুধবার বিএনপির লংমার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বুধবার বিএনপির লংমার্চ

আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা ও সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ১১ ডিসেম্বর ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লংমার্চের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের নেতারা।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির এই সহযোগী তিন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সংখ্যালঘু নির্যাতনসহ নানা অজুহাতে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে ভারত। এক প্রশ্নের জবাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয়তাবাদী দল আপস করে না জানিয়ে ভারতীয় আগ্রাসন বন্ধে সবসময় সামনে থেকে প্রতিবাদ করছে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ