শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

রবিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার রামপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকায় যাচ্ছিল দুটি মোটরসাইকেল। পথিমধ্যে রামপুরায় বিপরীত দিক থেকে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পেছনে থাকা অপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। নিহতদের নাম–ঠিকানা এখনো জানা যায়নি।