শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় প্রার্থীর মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় প্রার্থীর মিছিলে গুলি, ছাত্রলীগ কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বুধবার (৫ জুন) সন্ধ্যা ৬টায় পৌর শহরের কলেজপাড়া এলাকার খান টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম আয়াশ রহমান এজাজ (২৩)। সে কলেজপাড়ার আমিন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এজাজ ছাত্রলীগের একজন কর্মী। বুধবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলের প্রস্তুতি নিতে শহরের কলেজপাড়ায় তার নেতাকর্মীরা জড়ো হয়। এসময় পূর্ববিরোধের জেরে একই সংগঠনের অপর পক্ষের লোকজন এজাজকে গুলি করে। সহপাঠীরা তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠায়। পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, সবাই ছাত্রলীগের সঙ্গে জড়িত। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।


রিফাত/ সুপ্তি/ দীপ্ত সংবাদ