শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING
FIFA 2026 24H Window

FIXTURES

MATCH -- VENUE -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল শিবিরে ‘দুঃসংবাদ’, ছিটকে গেলেন তারকা মিডফিল্ডার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
চোটের কারণে মাঠে নামতে পারবেন না দলের নির্ভরযোগ্য তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা।

বিশ্বকাপের শেষ ১৬র লড়াইয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামার ঠিক আগমুহূর্তে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল। চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচ মাঠে নামতে পারবেন না দলের নির্ভরযোগ্য তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা।

প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এতে বলা হয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পরবর্তী ম্যাচে বাইরে থাকবেন পাকেতা।

পাকেতা ঠিক কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনও কিছু জানায় নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)

ব্রাজিলনরওয়ে মধ্যকার হাইভোল্টেজ এই ম্যাচটি আগামী রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ব্রাজিলের মাঝমাঠের ভারসাম্য নিয়ে এখন নতুন করে ভাবছেন কোচ আনচেলত্তি। পাকেতা দলের আক্রমণ ও রক্ষণভাগের মধ্যে সেতুবন্ধন হিসেবে দারুণ কাজ করছিলেন। ইতোমধ্যে নেইমার জুনিয়রকে পুরো ৯০ মিনিট পাওয়ার সুখবর দিয়েছেন কার্লো আনচেলত্তি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More