মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল হারের ভবিষ্যদ্বাণী করা জার্মান অর্থনীতিবিদকে খোঁচা দিলেন নেইমার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মাঠের ফুটবলে ব্রাজিলের নাটকীয় প্রত্যাবর্তনে ভেস্তে গেল জার্মান অর্থনীতিবিদের করা সেই ভবিষ্যদ্বাণী। ব্রাজিলের বিদায় ভবিষ্যদ্বাণী করা এই ‘গুরু’কে কটাক্ষ করেছেন নেইমার।

২০১৪ সালের বিশ্বকাপ থেকে একের পর এক নিখুঁত পূর্বাভাস দিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট।

চলমান ২০২৬ বিশ্বকাপেও তার ভবিষ্যদ্বাণী ছিল আকাশছোঁয়া—তার গাণিতিক মডেল বলছিল, এবার বিশ্বচ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস, আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের শেষ ৩২ থেকেই বিদায় নেবে।

কিন্তু সোমবার (২৯ জুন) হিউস্টনে রাউন্ড অব ৩২ এর রুদ্ধশ্বাস লড়াইয়ে জাপানকে ২১ গোলে হারিয়ে ব্রাজিল শেষ ষোলোর মঞ্চে টিকিট কাটে।

মাঠের ফুটবলে ব্রাজিলের নাটকীয় প্রত্যাবর্তনে ভেস্তে গেল জার্মান অর্থনীতিবিদের করা সেই ভবিষ্যদ্বাণী। ব্রাজিলের বিদায় ভবিষ্যদ্বাণী করা এই ‘গুরু’কে কটাক্ষ করেছেন নেইমার।

ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর নেইমার লিখেন, ‘মিস্টার জোয়াকিম ক্লেমেন্টঅনুগ্রহ করে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’

সাইডবেঞ্চে বসে পুরো ৯০ মিনিট পার করা নেইমারের এই পোস্টে ইতিমধ্যেই ২৮ লাখের বেশি ভিউ হয়েছে।

উল্লেখ্য, জোয়াকিম ক্লেমেন্টের এই ভবিষ্যদ্বাণী মডেলে মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, আবহাওয়ার তাপমাত্রাসহ ফুটবলের বাইরের বেশ কয়েকটি অপ্রচলিত ভেরিয়েবল ব্যবহার করে কোনো দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নির্ধারণ করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More