শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
খেলা

আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই: ব্রাজিল কোচ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
আমি জিনিয়াস নই, আবার স্টুপিডও নই: ব্রাজিল কোচ
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

ব্রাজিল জার্সিতে ভিনি–কুনহা আলো ছড়ালেও ২০২৬ বিশ্বকাপে আলোচনার কেন্দ্র রয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। ক্লাব ফুটবলের সবচেয়ে সফল এই কোচ বিশ্বকাপেও চমক দেখাচ্ছেন।

এক বছরের কিছু বেশি সময় ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের পর বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে মতামত তুলে ধরেছেন কার্লো আনচেলত্তি।

সম্প্রতি ফোলহা দে এস. পাওলো–কে সাক্ষাৎকার দেন ৬৭ বছর বয়সী ইতালিয়ান।

যেখানে জাপানের বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে কথা বলেন। এছাড়া নরওয়ে বিপক্ষে শেষ ১৬‘র ম্যাচ নিয়ে এবং নেইমার প্রসঙ্গেও নিজ অভিমত ব্যক্ত করেছেন।

আনচেলত্তি বললেন, ‘আমরা যদি জাপানকে না হারাতাম, তাহলে তারা কী বলতো? কী হতো যদি কাসেমিরোকে বদলি না করতাম এবং মার্তিনেল্লি না আসতো? সেটা কার দোষ হতো, আপনার মতে? আমার, ঠিক না? আমি সেটা খুব ভালোভাবে বুঝি এবং এ কারণে আমি অনেক ভারসাম্য রাখতে চাই।’

তিনি বলেন, ‘এটা শতভাগ নিশ্চিত যে আমি জিনিয়াস নই, আবার শতভাগ নিশ্চিত যে আমি স্টুপিডও নই।’

নরওয়ে ম্যাচ নিয়ে ব্রাজিল কোচ বলেন, আরেকটি কঠিন ম্যাচ ব্রাজিলের জন্য অপেক্ষা করছে। বিশ্বকাপের এই পর্যায়ে এসে, সব ম্যাচই কঠিন। নকআউট পর্বে অনেক ব্যাপার আসে, শুধু কৌশলগত আর প্রযুক্তিগত ব্যাপার নয়, মানসিক ব্যাপারও জড়িত থাকে।

তিনি আরও বলেন, নরওয়ে ভালো দল, অনেক ভালো খেলোয়াড়। স্ট্রাইকার আর্লিং হালান্ড বিশ্বের ‘অন্যতম সেরা খেলোয়াড়’। কিন্তু আমরা আত্মবিশ্বাসী আমরা ভালো খেলতে পারব।

জাপানের বিপক্ষে নেইমারকে না নামানো এবং অতিরিক্ত সময়ের জন্য বেঞ্চে রেখে দেয়া প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সে খেলতে পারে। সে কতক্ষণ খেলতে পারবে, কেউ জানে না। খেলার সময়, ছন্দ সামলানোর অভিজ্ঞতা তার আছে। যখন আমি বুঝব যে, তাকে দলের প্রয়োজন, তখন আমি তাকে রাখব।’

নেইমারের অনুপস্থিতি বর্তমানে ব্রাজিল দলে ভিনিসিয়ুস জুনিয়র তারকা কি না জানতে চাইলে, ব্রাজিল কোচ বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারকা খেলোয়াড় ভক্তদের জন্য প্রয়োজন। কিন্তু জাতীয় দলে, আমরা একজন তারকা খেলোয়াড় চাই না। আমরা চাই উচ্চ পর্যায়ের খেলোয়াড়, যে দলকে সাহায্য করতে পারবে।’

 

এসএ