শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
রাজনীতি

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) তার ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার জুনিয়র আইনজীবী শিশির মনির বলেন, ‘স্যার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।’

প্রবীণ এই আইনজীবী গত বছর ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এবং পুনরায় সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় জামায়াতের শীর্ষ নেতাদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করেন। তবে পরবর্তীতে দলটির যুদ্ধাপরাধীদের দায় স্বীকার না করা ও দলীয় সংস্কারে অনাগ্রহের কারণে ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন।

ইএ/দীপ্ত নিউজ