শিরোনাম
সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়াল যুক্তরাষ্ট্র
দীপ্ত নিউজ
ক্রিকেট

ব্যাটিং বিপর্যয় সামলে লড়ে যাচ্ছে বাংলাদেশ, লিটনের ফিফটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ব্যাটিং বিপর্যয় সামলে লড়ে যাচ্ছে বাংলাদেশ, লিটনের ফিফটি

বিশ্বকাপে নিজেদের ২য় ম্যাচে ৩৬৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ৪ উইকেট নেই বাংলাদেশের।

রিস টপলে টানা দুই বলে সাজঘরে ফিরিয়ে দিলেন তানজিদ তামিম আর নাজমুল হোসেন শান্তকে। তামিম দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন ১ করে, পরের বলে শান্ত (০) ড্রাইভ করে পয়েন্টে ধরা পড়েন লিভিংস্টোনের হাতে। এরপর সাকিব আল হাসানকেও (৯ বলে ১) বোল্ড করেছেন টপলে। ছন্দে থাকা মেহেদী মিরাজ লিটনের সাথে হাল ধরলে দলীয় ৪৯ ও ব্যাক্তিগত ৮ রান করে সাজঘরে ফিরে যায় ক্রিস ওকসের বলে।

যে পিচে মালান–রুটরা রীতিমত স্টিমরোলার চালালেন বাংলাদেশের ওপর, সেই পিচে দাঁড়াতেই পারছেন না টাইগার ব্যাটাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭২ রান। লিটন দাস ৫৫* আর মুশফিকুে রহিম ৬* রানে অপরাজিত আছেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ