শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বেনাপোল দিয়ে ভারত গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেনাপোল দিয়ে ভারত গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির প্রথম চালান হিসাবে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। কেজিপ্রতি যার রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ ডলার।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের পাঠানো এসব মাছ যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।

তিনি বলেন, রপ্তানিকারক প্রতিষ্ঠান ৫টি হলো– সততা ফিশ (৩.৬ মেট্রিক টন), তানিশা এন্টারপ্রাইজ (১.৪ মেট্রিক টন), বিশ্বাস এন্টারপ্রাইজ (১২.২ মেট্রিক টন), লাকী ট্রেডিং (১৬.৮ মেট্রিক টন) এবং স্বর্ণালি এন্টারপ্রাইজ (৪ মেট্রিক টন)। আর কলকাতার ৫টি আমদানিকারক প্রতিষ্ঠান হলো—ন্যশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল।

স্বর্ণালি এন্টার প্রাইজ প্রতিনিধি সাইফুর রহমান বলেন, ‘আজ আমাদের কোম্পানির ৪ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। মাছগুলো মানসম্মতভাবে সংরক্ষণ করে পাঠানো হয়েছে। ভারত বাজারে বাংলাদেশের ইলিশের চাহিদা বরাবরই বেশি।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মোট ৩৭টি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে।

 

এসএ