শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
সারাদেশ

বেগম ফজিলাতুন নেছা ছিলেন মহীয়সী নারী: সাংসদ বাসন্তী চাকমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেগম ফজিলাতুন নেছা ছিলেন মহীয়সী নারী: সাংসদ বাসন্তী চাকমা

খাগড়াছড়িতে বঙ্গমাতা খাগড়াছড়ি মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১১আগস্ট) সকালে জেলা শহরের মহাজন পাড়াস্থ ফ্রেন্ডস ক্লাবের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।
এ উপলক্ষ্য মতবিনিময় সভায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা বলেন,বঙ্গমাতা একজন মহীয়সী নারী,তিনি কঠিনকে ভালোবেসেছিলেন। বঙ্গবন্ধু কারাগারে থাকা অবস্থায় একাই সাংসারিক ও দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করেছিলেন।

তিনি আরও বলেন, বেগম ফজিলাতুন নেছা মুজিব বাংলার মানুষের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার নাম। মুক্তিযুদ্ধে সময় তো বটেই,বঙ্গবন্ধুর পুরো রাজনৈতিক জীবনে ছায়ার মতো পাশে ছিলেন। সে কারণেই জাতির মনে স্বাধীনতার স্বপ্নের বীজ বপন করে। সেই স্বপ্নের স্বাধীনতার বীজের স্বাদও এনে দিয়েছেন বঙ্গবন্ধু। তাঁর রাজনৈতিক দর্শন ও আদর্শ বাস্তবায়ন করতে পেছনে থেকে নিরলসভাবে কাজ করে গেছেন বেগম মুজিব।
এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম,খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. সালাউদ্দিন,শালবাগান মডেল মসজিদের আবুল বাশারসহমুয়াজ্জিন ও মাদ্রাসা‘র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ