শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বেগম জিয়াকে চিরবিদায় জানাতে এলেন শিশু লামিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেগম জিয়াকে চিরবিদায় জানাতে এলেন শিশু লামিয়া

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া‘কে শেষ বিদায় জানাতে জাতীয় সংসদ ভবনে এসেছেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লামিয়া। তার সঙ্গে ছিল মা রাবেয়া খাতুন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মাঠে তাদের সঙ্গে কথা হয়।

লামিয়া বলেন, খালেদা জিয়া অনেক ভালো ছিলেন। মা–বাবার কাছে শুনেছি উনি কখনো হিংসা করেনি, সবাইকে ভালো বেসেছেন। আমি এখানে শেষবারের মতো বিদায় জানাতে এসেছে।

লামিয়ার মা রাবেয়া খাতুন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমাদের অনেক খারাপ লাগছে। উনি দেশের জন্য বড় ত্যাগ শিকার করেছেন।

তিনি বলেন, আমাদের বাড়ি কেরাণীগঞ্জ, এখন শাহবাগ থাকি। খালেদা জিয়ার দেশপ্রেম আমাকে অনুপ্রাণিত করেছে। এজন্য জানাজায় অংশ নিতে এসেছি।

রাবেয়া আরও বলেন, দীর্ঘদিন বেগম খালেদা জিয়া কারাবরণ আর অমানুষিক নির্যাতন সহ্য করেছেন। তার জন্য আমরা সবাই দোয়া করি।

সূত্র: আমার দেশ

 

এসএ