শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিয়ে বাড়িতে গানবাজানা, প্রতিবেশীর মারপিটে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিয়ে বাড়িতে গানবাজানা, প্রতিবেশীর মারপিটে নিহত ১
নাটোর

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীদের মারপিটে কামাল ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কামাল একই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন নামের এক যুবকের বিয়ের প্রস্তুতি চলাকালে গানের শব্দ নিয়ে কামাল ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী শামসুল, সাজত ও শাজাহানদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে শাজাহান ও তার ভাইরা কামালকে এলোপাথাড়ি মারধর করেন, এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে একই জেলার বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর গ্রামে বিয়েবাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে বরের পরিবারের সদস্যদের মারপিট ও বাসরঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।