শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা

 

অধিকাংশ তারকা বিয়ের পিঁড়িতে বসলেও সোনাক্ষী সিনহা কারো গলাতে এখনও মালা দেননি। তবে চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন দাবাং গার্ল।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ–এর প্রতিবেদন অনুসারে, সোনাক্ষী সিনহা তার প্রেমিক জহির ইকবালকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে।

সোনাক্ষীর থেকে বয়সে ২ বছরের ছোট জহির ইকবাল। অভিনেত্রীর বর্তমান বয়স ৩৭ বছর আর জাহিরের ৩৫। গত ২ বছর ধরে সম্পর্কে রয়েছেন সোনাক্ষী ও জহির ইকবাল। দুজনের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। বলিউডের অনেক অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের।

উল্লেখ্য, জহির ইকবালকে ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’–এর মতো সিনেমায় দেখা গেছে। অন্যদিকে সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজে প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী সিনহা।

 

এসএ/দীপ্ত সংবাদ