শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

বিয়ের পিঁড়িতে অভিনেত্রী নার্গিস ফাখরি, পাত্র কে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিয়ের পিঁড়িতে অভিনেত্রী নার্গিস ফাখরি, পাত্র কে?

চুপিচুপি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নার্গিস ফাখরি। এক সপ্তাহ আগেই ‘রকস্টার’ খ্যাত এ নায়িকা বিয়ে করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী নার্গিস ফাখরি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক আমেরিকার ব্যবসায়ী টনি বেগকে।

ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসে বসে তাদের বিয়ের আসর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের বিয়ের একটি কেকের ছবি।

ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে, সাদা রংয়ের একটি আট তলার কেক। কেকে লেখা, শুভ বিবাহ এনএফ ও টিবি।

নার্গিস ও তার স্বামীর নামের প্রথম অক্ষরের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় ওই কেকে। বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে নার্গিসের বিয়ের খবর ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভ কামনা ও শুভেচ্ছার বন্যার ভাসেন অভিনেত্রী।

প্রসঙ্গত, বলিউডে রণবীর কাপুর, উদয় চোপড়াসহ অনেক নায়কের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও তা বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়নি।

জানা যায়, টনি বেগের সঙ্গে তিন বছর প্রেমের সম্পর্কে ছিলেন নার্গিস। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন নতুন এ জুটি। তবে তাদের বিয়ের ছবি এখনও অন্তর্জালে প্রকাশ পায়নি।