শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে জেল হত্যা দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে জেল হত্যা দিবস পালিত

 

নাটোরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে শহরের কান্দিভিটায় জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এসময় এক মিনিট নিরবতা পালনসহ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সহ সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, অ্যাডভোকেট মালেক শেখসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা–কর্মীরা।

 

এসএ/দীপ্ত নিউজ