শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

বিদেশীর কোন চাপ এ মুহূর্তে আমরা অনুভব করছি না: প্রধান নির্বাচন কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিদেশীর কোন চাপ এ মুহূর্তে আমরা অনুভব করছি না: প্রধান নির্বাচন কমিশনার

 

বিদেশীর কোন চাপ এ মুহূর্তে আমরা অনুভব করছি না, আমাদের দায়িত্ব হচ্ছে আইন এবং সংবিধান অনুযায়ী নির্বাচনীয় কাজ এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সেই লক্ষ্যে কাজ করছি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল।

তিনি বুধবার (৭ জুন) রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন–২০২৩ উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এ সময় নির্বাচন কমিশনার, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোঃ জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জের উপ–মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পুলিশ কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় প্রতিদ্বন্দ্বী প্রাথীরা বিভিন্ন প্রশ্ন এবং অনিয়মের অভিযোগ করেন। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবার জন্য নির্বাচন কমিশনার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

ইউ. আদনান/ আল/দীপ্ত সংবাদ