বিদায়ী ম্যাচে মেসিকে লাল ও হলুদ কার্ড দিলেন রেফারি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির বার্তা।

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির বার্তা। কোনো খেলোয়াড়কে নিয়মভঙ্গের জন্য সতর্ক করতে কিংবা মাঠ থেকে বহিষ্কার করতে ম্যাচে এই কার্ড ব্যবহার করেন রেফারি।

কিন্তু লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচে ঘটল সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা।

ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩–০ ব্যবধানে জয় পাওয়ার পর মাঠের সব আলো তখন আটবারের ব্যালন ডি‘অর জয়ী মেসির দিকে। শেষ বাঁশি বাজিয়ে আর্জেন্টাইন মহাতাকার দিকে এগিয়ে আসলেন ম্যাচ রেফারি ফার্নান্দো ভেখার।

রেফারির হাতে তখন ছিল দুটি পরিচিত কার্ড–একটি হলুদ, অন্যটি লাল। তবে এটি মোটেও কোনো শাস্তির কার্ড ছিল না।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখতেই রেফারি ভেখার তাঁর হাতে লাল ও হলুদ কার্ডের বিশেষ একটি সেট তুলে দেন।

ম্যাচে খেলোয়াড়দের সতর্ক বা শাস্তি দেওয়ার জন্য ব্যবহৃত এই কার্ডই এবার হয়ে উঠল বিদায়ী মুহূর্তের স্মারক। রেফারির কাছ থেকে পাওয়া কার্ড দুটি নিজের কাছে রেখে দেন আর্জেন্টাইন অধিনায়ক।

শুধু কার্ডই নয়, বিদায়ী ম্যাচের অফিশিয়াল বলটিও উপহার হিসেবে মেসির হাতে তুলে দেওয়া হয়।

বিদায়ী রাতে ১ গোল ও ২ অ্যাসিস্টের মাধ্যমে আকাশী–নীল জার্সিতে নিজের ক্যারিয়ার ইতি টানলেন ৩৯ বছর বয়সী মেসি।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে ২০৮তমবার আর্জেন্টিনা জার্সি পরে মাঠে নেমে করেন নিজের শেষ গোলটিও। আলবিসেলেস্তেদের হয়ে তার নামের পাশে রইল ১২৬ গোল আর ৭০টি অ্যাসিস্ট।

রেফারির দেওয়া স্মারক কার্ড আর ম্যাচের বলটি হয়ে থাকল বিশ্ব ফুটবলের এই রাজপুত্রের শেষ রাতের দারুণ দুটি স্মারক।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More