শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
শিক্ষা

বিজেমের সংবাদ উপস্থাপন কোর্সের সনদ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিজেমের সংবাদ উপস্থাপন কোর্সের সনদ বিতরণ
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সংবাদ উপস্থাপন প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ। ছবি: দীপ্ত সংবাদ

বাংলাদেশ ইন্সটিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার (বিজেম) উদ্যোগে সংবাদ উপস্থাপন (নিউজ প্রেজেন্টেশন) প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কাটাবনে বিজেম–এর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪–এর নির্বাহী পরিচালক তালাত মামুন। সভাপতিত্ব করেন বিজেম–এর নির্বাহী পরিচালক মাসুম খান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, উপস্থাপনা সাংবাদিকতার একটি অবিচ্ছেদ্য অংশ। আবার এ উপস্থাপনার ক্ষেত্রে ভাষা একটি অপরিহার্য উপাদান। ভাষার মাসে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার যেন উপস্থাপনার মাধ্যমে আমাদের মাতৃভাষাকে অনন্য মর্যাদার স্থানে উন্নীত করতে পারি। পাশাপাশি সাংবাদিকতার এই ক্ষেত্রটি চর্চার মাধ্যমে নিজেদের স্বকীয়তা ও প্রতিভাকে সম্পূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হয়।

চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন বলেন, নিউজ প্রেজেন্টেশন আধুনিক সাংবাদিকতার অন্যতম অনুষঙ্গ। অধিক চর্চা ও কেবলমাত্র উন্নত প্রশিক্ষণের মাধ্যমেই উপস্থাপনার দক্ষতা বাড়ানো সম্ভব। যেটি বিজেম দীর্ঘ ২০ বছর ধরে নিরলসভাবে করে যাচ্ছে।

প্রসঙ্গত, বিজেম ২০০২ সাল থেকে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ায় দক্ষ জনবল সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠানে নিউজ প্রেজেন্টেশন, টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতাসহ বিভিন্ন কোর্সে নিয়মিত প্রশিক্ষাণার্থী ভর্তি করে থাকে।