রবিবার, মে ১৭, ২০২৬
রবিবার, মে ১৭, ২০২৬

বিএসজেএ মিডিয়া কাপের ফাইনালে দীপ্ত টিভি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দীপ্ত টিভি।

কুল–বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে রোমাঞ্চকর জয় দিয়ে ফাইনালে উঠেছে দীপ্ত টিভি। বৃহস্পতিবার (৭ মে) বাফুফের আর্টিফিশিয়াল টার্ফ মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে চ্যানেল আইকে টাইব্রেকারে হারিয়ে শিরোপার লড়াই নিশ্চিত করে দলটি।

ম্যাচের নির্ধারিত সময়ে দুদলই আক্রমণ পাল্টা–আক্রমণ চালালেও কোনো পক্ষই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৬–৫ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় টিম দীপ্ত।

এদিকে দিনের অপর সেমিফাইনালে ডেইলি স্টারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কালবেলা। শিরোপা নির্ধারণী ম্যাচে বেলা ১১টায় কালবেলার মুখোমুখি হবে দীপ্ত টিভি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More