শিরোনাম
পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিএসএফের গুলিতে ভারতীয় যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিএসএফের গুলিতে ভারতীয় যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এবার ভারতীয় যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে পাটগ্রাম কালিরহাট সীমান্তের ৮৫৭ নাম্বার পিলারে ৬ নম্বর সাব পিলারের নিকট এ ঘটনা ঘটে।

নিহত রাকেশ হোসেন (৩০) কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার পুর্ব খাতের বাড়ি এলাকার হাফিজুল মিয়ার ছেলে বলে জানা যায়।

জানা গেছে, পাটগ্রাম উপজেলার তিস্তা ব্যাটালিয়ন–২ (৬১ বিজিবি) আওতাধীন কালিরহাট সীমান্তের ৮৫৭ নং মেইন পিলারের ৬নং সাব পিলাবের কাছে ভারতের অভ্যন্তরে উত্তর টেপুরগাড়ী নামক স্থানে ভারতীয় ১৬৯ বিএসএফ ব্যাটালিয়ন মিরাপ্পা ক্যাম্পের টহলদল চোরাকারবারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে ভারতীয় যুবক নিহত হন। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ওই যুবকের লাশ উদ্ধার করে নিয়ে যায়।

৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিস্তা–২ ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মুসাহিত মাসুম বলেন, ‘সীমান্তের কয়েক রাউন্ড ফায়ার হয়েছে বিষয়টি আমরা বিএসএফকে কড়া প্রতিবাদ জানিয়েছি। এ ঘটনায় একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।’

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ