শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বিএসএফের গুলিতে নিহত, ৭ দিন পর মরদেহ ফেরত পেল পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএসএফের গুলিতে নিহত, ৭ দিন পর মরদেহ ফেরত পেল পরিবার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক ইব্রাহিম বাবুর (২৮) মরদেহ ঘটনাস্থলে পড়েছিল এক সপ্তাহ। অবশেষে সাত দিন পর তার নিথর দেহ ফিরল নিজভূমিতে।

মঙ্গলবার (৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করে বিএসএফ।

বাংলাদেশের ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্টের উপস্থিতিতে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ নিহতের লাশ দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমির জানান, ‘মরদেহটি আনুষ্ঠানিকতা শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ বিষয়টি নিশ্চিত করেছেন ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর আসিফ।

গত ৩ জুলাই (বুধবার) দুপুরে ইব্রাহিম বাবু তার গরুর জন্য ঘাস কাটতে যান স্থানীয় ঝাঁঝাডাঙা সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত ইবরাহিম বাবু ঝাঁঝাডাঙা গ্রামের মো. নুর ইসলামের ছেলে। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। এলাকাবাসী ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা বলেন, ‘ইব্রাহিমের কোনো দোষ ছিল না। সে তো কেবল গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। সীমান্তে গুলি ছোড়ে কেন? আমরা বিচার চাই।’

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, কূটনৈতিকভাবে প্রতিবাদ এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসীরা।