শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বিনোদন

বিএনপি সমাবেশে বক্তব্য দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি সমাবেশে বক্তব্য দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস

আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন নায়িকা অপু বিশ্বাস। একাধিকবার দলটির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণও করেছিলেন। এবার বিএনপি সমাবেশে যোগ দিলেন এই অভিনেত্রী, ভোট চাইলেন এক নেতার পক্ষে।

বুহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অপু বিশ্বাস।

বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সভায় অপু বিশ্বাসের সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন। নিরব–অপুকে আমন্ত্রণ জানান খোকসা পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন।

এই আয়োজনে মঞ্চে বক্তব্যও দেন অপু বিশ্বাস। তিনি বলেন, ঢাকা থেকে ৭ ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো এবং কথা বলবো বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। এই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। এজন্য আপনাদের কাছাকাছি আসি। জানতে পেরেছি আপনারা সেই দুপুর ১২টা থেকে গরমের মধ্যে বসে আছেন। এটা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশ।

তিনি বলেন, আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই।

অপু বিশ্বাস আরও বলেন, রিপন ভাই আপনাদের সেবা করতে চান। আমি চাইবো, সেই সুযোগ আপনারা করে দেবেন। যে মানুষ আপনাদের চাওয়া পাওয়ার মূল্য দিতে চায়, আমি মনে করি তার থেকে আর বড় মনের মানুষ হতে পারে না। আপনারা তাকে যে ভালোবাসা ও সাপোর্ট দিয়ে যাচ্ছেন,‌ আমি চাইবো তিনি যেন লক্ষ্য পূরণ করতে পারেন। আশা করি আপনারা বাংলা চলচ্চিত্রের সাথেও থাকবেন।

 

এসএ